গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের নির্বাচনে চমক দেখিয়েছে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীরা। তারা সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, বাকি ১১টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
\r\nশুক্রবার (৩০ মে) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।
\r\nজামায়াত-সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল। এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু, সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান জয়লাভ করেন।
\r\nঅন্যদিকে, বিএনপি-সমর্থিত প্রার্থীরা সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয় পেয়েছেন। তারা হলেন:
\r\n- \r\n
- \r\n
সহসভাপতি: আব্দুল হামিদ
\r\n \r\n - \r\n
কোষাধ্যক্ষ: আবুল কালাম আজাদ
\r\n \r\n - \r\n
লাইব্রেরি সম্পাদক: কামরুল হাসান রাসেল
\r\n \r\n - \r\n
অডিটর: রবিউল আলম
\r\n \r\n - \r\n
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: সালাহ উদ্দিন খান অপু
\r\n \r\n - \r\n
মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার
\r\n \r\n - \r\n
সদস্য: আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও শ্যামল সরকার
\r\n \r\n
এ নির্বাচনে জামায়াত ও বিএনপি সমর্থিত প্যানেলের এমন ফলাফলকে গাজীপুর বারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





