আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১২ সাইবার টিম। বিভিন্ন সময়েয় দেশের বিভিন্ন জেলা থেকে হাড়িয়ে যাওয়া দেড় শতাধিক মোবাইল ফোন উদ্ধার করলেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর পূর্বাচলে এপিবিএন ১২ এর অস্থায়ী সদর দপ্তরে উদ্ধার হওয়া দেড় শতাধিক মোবাইল ফোন উদ্ধার শেষে ভুক্তভোগীদের ফিরিয়ে দেন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
এ সময় জিডি তদন্তের মাধ্যমে হারানো মোবাইল মোবাইল উদ্ধারে সফলতা অর্জন করায় এপিবিনের এএসআই মো. রুবেল ও পুলিশ সদস্য মাওলানা ওমর ফারুককে পুরস্কৃত করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ইকবাল বলেন, পুরোনো মোবাইল কেনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পাশাপাশি যদি মোবাইল হারিয়ে যায় তাহলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি শেষে এপিবিএন ১২ এর হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফেসবুক পেজে যোগাযোগ করলে মোবাইল উদ্ধারে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, ১২ এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে থাকে। আমরা বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকি। বিশেষ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনসহ দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিচ্ছি।
অনেকটা নীরবে সাধারণ মানুষের হারানো মোবাইল উদ্ধার করে যাচ্ছেন ১২ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) সাইফুর রহমান। তার নেতৃত্বে গত ৬ মাসে দেশের বিভিন্ন থানায় নথিভুক্ত সাড়ে ৫ হাজার জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত এক হাজার মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিয়েছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পেশাগত বিভিন্ন জিনিস মোবাইলে রাখেন। এই বিষয়টি মাথায় রেখে নিজেদের দায়িত্ববোধ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধার, মোবাইল ব্যাংকিংয়ে ভুলে অন্য নাম্বারে টাকা গেলে ও হ্যাক হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি উদ্ধারে কাজ করছি।
এই সংক্রান্ত সেবা পেতে ভুক্তভোগীরা এপিবিএন ১২ এর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ (013200194018) ও ফেসবুক পেজে জিডি কপি ১২ এপিবিএনের সাইবার টিম সহযোগিতায় কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন ১২ এপিবিএনের উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।







