জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো।

\r\n

রোববার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

\r\n

তিনি লেখেন, “গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক, ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা। এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।”

\r\n

আজহারি আরও বলেন, “ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল, তা হলফ করে বলা মুশকিল। তবে দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার এমনভাবে একত্রিত হবো, ইনশাআল্লাহ।\"

\r\n

এর আগে শনিবার (১২ এপ্রিল), প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন ড. আজহারি। সেখানে তিনি বলেন, “আমাদের সবার হৃদয়ে একটি করে গাজা বাস করে। এই কর্মসূচিতে আসতে গিয়ে আমরা বাধা, লাথি, গুতা সহ্য করেছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে—ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কতটা গভীর।”

\r\n

তিনি আরও বলেন, “ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে দূরে হলেও, আমাদের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, একেকটা গাজা।”

\r\n

এ সময় তিনি বিভিন্ন স্লোগান দেন—“আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই”, “গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই”।