Mirror News 24
H1
AD
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
H1
AD

অনুসরণ করুন:

অনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তিধর্ম

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকমিরর নিউজ নির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকমিরর নিউজ বার্তা সম্পাদক

অফিস

অফিস : নয়া পল্টন, ঢাকা

ইমেইল : info@mirrornews.net

মোবাইল : 01875596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
সর্বশেষ
রাজনীতি
জাতীয়
সারা দেশ
বিশ্ব
খেলাধুলা
বিনোদন
ক্যাম্পাস
বাণিজ্য
মতামত
আইন আদালত
স্বাস্থ্য
শিল্প-সাহিত্য
প্রযুক্তি
ধর্ম
লাইফ স্টাইল
কৃষি ও প্রকৃতি
প্রবাস
আবহওয়া
চাকরি
বিবিধ
আওয়ামীলীগ এনসিপি জামায়াত বিএনপিঅনন্য
ইসলামঅনান্য
Mirror News 24
সর্বশেষ
রাজনীতি
জাতীয়
সারা দেশ
বিশ্ব
খেলাধুলা
বিনোদন
ক্যাম্পাস
বাণিজ্য
মতামত
আইন আদালত
স্বাস্থ্য
শিল্প-সাহিত্য
প্রযুক্তি
ধর্ম
লাইফ স্টাইল
কৃষি ও প্রকৃতি
প্রবাস
আবহওয়া
চাকরি
বিবিধ
01875596961
info@mirrornews.net
প্রচ্ছদ/জাতীয়/অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রবাসীদের রেমিট্যান্সই মূল ভূমিকা রেখেছে: প্রধান উপদেষ্টা ইউনূস
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: জাতীয়
তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
লেখক: মিরর নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রবাসীদের রেমিট্যান্সই মূল ভূমিকা রেখেছে: প্রধান উপদেষ্টা ইউনূস

মিরর নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পড়ার সময়: 2 মিনিট
অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রবাসীদের রেমিট্যান্সই মূল ভূমিকা রেখেছে: প্রধান উপদেষ্টা ইউনূস
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক


প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করেছে। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমাদের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে প্রবাসীদের অবদানই প্রধান চালিকাশক্তি।”

বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে নোবেলজয়ী ইউনূস বলেন, দেশে বিপুল তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তর করে এই মানবসম্পদ কাজে লাগাতে হবে। বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ করুন, নতুন ধারণা নিয়ে আসুন। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।”

অঞ্চলভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল সমুদ্রবন্দরহীন। বাংলাদেশ যদি তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করে, তবে সবাই উপকৃত হবে। তিনি জানান, সামুদ্রিক সম্পদ ব্যবহারে ইতোমধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অর্থনীতি পুনরুদ্ধারের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সরকারের পদক্ষেপে মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে, গত এক বছরে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হয়েছে।

এ সময় ‘হারনেসিং ডায়াসপোরা অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বলেন প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ এবং গণআন্দোলনেও তাদের বড় ভূমিকা রয়েছে। অপর একটি সেশন পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যেখানে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য রাখেন।

এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের সেবা, নির্দেশনা ও বিনিয়োগ সুযোগ প্রদানের লক্ষ্যে নির্মিত ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় / কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা আধুনিক করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় / প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা আধুনিক করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় / ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

1

শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

2

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

3

যশোর সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরক: ঢাকায় গ্রেপ্তার ডাকাত চক্রের ৫

4

চট্টগ্রামে সাপের কামড়ে চট্টগ্রামে

5

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে চীনের চার দফা প্রস্তাব, সমর্থনে ইরান

6

বিরোধী আসনে তৃণমূল, নতুন লড়াইয়ের প্রস্তুতিতে মমতা

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

fgdsg
AD
fgdsg
AD
fgdsg
AD
fgdsg
AD
chdck
AD