আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে সারা বিশ্বেই দিবসটি পালিত হয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও দিনটি পালিত হবে।

সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। এজন্য মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব। মা দিবস উপলক্ষে আজ নগরীর বিভিন্ন রেস্তোরাঁসহ পোশাকের ব্র্যান্ড মূল্যছাড়ের সুযোগ রেখেছে।

এবার আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা হলেন ৩৫ মা : 
বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে প্রতি বছরের মতো এবার ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ দেওয়া হবে। আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আয়োজন করা হবে। গতকাল শনিবার সকালে আজাদ সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। 

আবুল কালাম আজাদ জানান, আগামীকাল (আজ) আমাদের ২১তম বর্ষবরণ। ২০০৩ সাল থেকে এই অনুষ্ঠানটি করে আসছি। যতই দিন যাচ্ছে অনুষ্ঠানটির জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আনন্দ করার দিন হলো মা দিবস। 

তিনি আরও জানান, বহু মানুষের ভালোবাসায় গড়ে ওঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস। তবে এই সাফল্য দেখে যেতে পারেননি আমার মা। তাই মায়ের প্রতি ভালোবাসার ও দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি মায়েদের আরও সচেতন করার মানসে আমাদের এই আয়োজন ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা’। অনেক সময়ই আমাকে অনেক সন্তান বিনয়ীভাবে অনুরোধ করে তাদের মা যেন রতœগর্ভা মা হিসেবে মনোনয়ন পায়। বাস্তবে অনেক মায়ের সমৃদ্ধ বায়োডাটা আমাদের সংরক্ষিত আছে। যেখান থেকে ২৫ জন মাকে নির্বাচিত করা কষ্টকর-অসাধ্য বটে।

আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘একটি অপ্রিয় কথা না বললেই নয়, অনেক রতœগর্ভা মায়ের অভিযোগ সন্তানরা ঠিকমতো তাদের চিকিৎসা, আহার, বাসস্থানের প্রতি যতœ না নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। এই অপ্রিয় কাজটা আপনারা করবেন না। তাহলে কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমি প্রকাশ করে দেব।’