সরকারি ৩২ পদে ২৮২৫ জন নিয়োগ দিচ্ছে পিএসসি, আবেদন করুন ২০ অক্টোবর ২০২৫-এর মধ্যে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের জন্য ৯ম থেকে ১২তম গ্রেডে মোট ৩২টি ভিন্ন পদে ২,৮২৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নিয়োগকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
নিয়োগসংখ্যা ও পদের বিবরণ (সংক্ষিপ্ত আকারে)
গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)
সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী – ৩টি, সহকারী পরিচালক (প্রেস) – ১টি, পরিসংখ্যান কর্মকর্তা – ১টি, ইনস্ট্রাক্টর (ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল) – ১টি, ওয়ার্কশপ সুপার (ইলেকট্রনিকস, আর্কিটেকচার) – ৩টি, শিল্পনির্দেশক / গ্রাফিক শিল্পনির্দেশক – ২টি, চিত্রগ্রাহক – ৬টি, সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা) – ১টি, সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ) – ৭টি, সহকারী প্রোগ্রামার – ১৭টি, সিনিয়র কম্পিউটার অপারেটর – ১টি।
গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা): ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার – ২টি, ফটো টেকনিশিয়ান – ৩টি
জুনিয়র ইনস্ট্রাক্টর (কম্পিউটার, ইলেকট্রনিকস, কেমিক্যাল, আর্কিটেকচার, টেলিকম, সিভিল, ওয়েল্ডিং, ফার্ম, পোল্ট্রি, ফিশ ব্রিডিং, মেশিন অপারেশন, রেফ্রিজারেশন, প্লাম্বিং ইত্যাদি) – ৭৪৯টি
সিনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) – ১৪টি
সিনিয়র স্টাফ নার্স – ৮২৮টি
গ্রেড-১১ ও ১২: প্রধান শিক্ষক – ১,১২২টি, প্রশিক্ষণবিহীন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১), প্রশিক্ষণপ্রাপ্ত: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২), জনসংযোগ কর্মকর্তা – ১টি (গ্রেড-১২)
সর্বমোট পদ: ৩২টি, মোট শূন্যপদ: ২,৮২৫টি,সর্বোচ্চ বয়সসীমা: অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর, কিছু পদের জন্য ৩৩ বা ৩৫ বছর (বিস্তারিত বিজ্ঞপ্তিতে)।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে, PSC নির্ধারিত আবেদন ফর্ম BPSC Form-5A পূরণ করে। আবেদন ও ফি জমা দিতে হবে টেলিটকের ওয়েবসাইট অথবা বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে।
আবেদনের সময়সীমা: শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।





