ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ দেখা যায়।

\r\n

পুলিশ সূত্র জানায়, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী। এ ঘটনায় গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

\r\n

অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের হুমকি দিয়ে ‘মীমাংসা’র আশ্বাসে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।

\r\n

প্রতারনার মূল অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।

\r\n

অভিযোগ সূত্রে আরও জানা যায়, নিজের ভাইরাল পরিচিতি কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন।