এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকেরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। রোববার সকাল ৮টা থেকে কর্মসূচি শুরু হলে, বেলা আড়াইটার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে, এতে কয়েকজন শিক্ষক আহত হন।

নেতারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা হলেও শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের বারবার রাস্তায় নেমে দাবি আদায় করতে হচ্ছে। এই ধরনের হস্তক্ষেপকে তারা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

ছাত্রশিবির শিক্ষকদের ওপর হামলার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে