ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।


মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল তাদের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে।


ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিবি তাদের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানিয়েছে।”


ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়েরকৃত মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানায় শতাধিক পরোয়ানা রয়েছে।


এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে পুলিশ শামীমা ও রাসেলকে গ্রেপ্তার করেছিল। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান