জাতিসংঘে ইরানের বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির চাপিয়ে দেওয়া স্নাপব্যাক মেকানিজম চালু করেছে তুরস্কও। এক ডিক্রীতে প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কে বিদ্যমান ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট এসেটগুলো ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন। এর আওতায় ইরানের বেশ কয়েকটি ব্যাংক ও অন্তর্ভুক্ত।
এরদোয়ান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলের প্রেসক্রিপশন বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আল-কা.য়ে.দা নেতার জোলানির মাধ্যমে সিরিয়াকে আমেরিকা-ইসরায়েলের হাতে তিনিই তুলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা পেশ করেছেন তাকে স্বাগত জানিয়েছে এরৃদোয়ান সরকার। আফগানিস্তান, ইরাকে ইঙ্গ-মার্কিন আগ্রাসনের কেন্দ্র ছিল তুরস্কে অবস্থিত আমেরিকা-ন্যাটোর ইনজারলিক ঘাঁটি। এভাবে ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের গোলামী করে যাচ্ছেন 'মুসলিম বিশ্বের খলিফা' দাবিদার এরদোয়ান।
লেখক, আশরাফুর রহমান
সম্পাদক, পার্সটুডে বাংলা





