কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ তথ্য জানান।
রবিবার সন্ধ্যায় সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এনবিআর এর কর্মকর্তাদের সাথে ব্যবসায়ী মহলের মিটিংয়ে শেষে সকল আন্দোলন প্রত্যাহার করা হলো। এনবিআর এর সঙ্কট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ।
তিনি বলেন, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়টি প্রধান উপদেষ্টার দফতর দেখবে। বিকেল সাড়ে ৫টা থেকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্টসহ ৯ সদস্যের প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে তারা গণমাধ্যমে কোন কিছুই বলেননি। রাতেই এনবিআর এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার কথা জানান তারা। তবে অর্থ উপদেষ্টা জানান, নতুন গঠিত উপদেষ্টা কমিটি সঙ্কট নিরসনে কাজ করবে।







