জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

\r\n

জানা গেছে, সারজিস আলম বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করেন। তিনি সৌদি আরবে তিন দিন অবস্থান করে ওমরাহ সম্পন্ন করবেন এবং এরপর মিশরে যাবেন।

\r\n

মুফতি উমর ফারুক বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মিক প্রশান্তির উদ্দেশ্যে সারজিস আলম ভাই ওমরাহ পালন করতে গেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করি