এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

\r\n

বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

\r\n

আদালত রায়ে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার থেকে যদি কেউ আইন লঙ্ঘন করে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

\r\n

তবে, আজ পর্যন্ত যারা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে হাইকোর্ট।