ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে।


\r\n

শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা আড়াইটার দিকে জানাজার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।


\r\n

জানাজার জন্য যারা উপস্থিত হবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

\r\n

সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।