ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদিকে ঢাকা-৮ আসনের প্রার্থী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। তিনি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে প্রাণ হারিয়েছেন। তবে তার আদর্শ ও লড়াই দেশের গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য স্মৃতিতে বেঁচে আছে।

তাদের দাবি, শহীদ ওসমান হাদির আদর্শ বাঁচাতে তার পরিবারের কাউকে এগিয়ে আসা উচিত। তারা মাসুমা হাদির মধ্যে ওসমান হাদির প্রতিচ্ছবি দেখছেন এবং তাকে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে দেখতে চান। মানববন্ধনে আশা প্রকাশ করা হয়, মাসুমা হাদি নির্বাচনে অংশ নিয়ে তার ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করবেন।

ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেন, “এই মুহূর্তে ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।”