চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ রোববার (১৫ জুন) একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

\r\n

সরকারি হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ১১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়, সুস্থ হয়েছেন ৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

\r\n

নির্দিষ্টভাবে, ৫ জুন একজন, ১৩ জুন দুইজন এবং ১৫ জুন আরও একজনের মৃত্যু হয়েছে করোনায়।

\r\n

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (১৫ জুন) ২৯১টি নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৪ জন।

\r\n

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। আর মৃত্যু সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫০৩ জনে। এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

\r\n

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারির শুরু থেকে দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ

\r\n

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান, যা এখনও পর্যন্ত সর্বাধিক।