চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তাদের কাজে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর সভাপতি মো. শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। সেখানে তিনি লেখেন, এখন টিভি কর্তৃপক্ষ যেন কোনো ছলচাতুরী না করে দ্রুত চার সাংবাদিককে কাজে বহাল করে। অন্যথায় সংগঠন হিসেবে ডিইউজে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাংবাদিকরা হলেন—মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। তাদের মধ্যে প্রথম তিনজন ঢাকা রিপোর্টার্স ইউনিটি–এর স্থায়ী সদস্য।