১২ মার্চ, ২০২৫ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁও, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় আসন্ন ১৫ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ভিটামিন \"এ\" প্লাস ক্যাম্পেইন এর উদ্দেশ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা।
সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী মহোদয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সদানন্দ রায়, উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. শফিকুল ইসলাম সরকার, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফা।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জনাব আব্দুল মতিন।
এ সময় শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী মহোদয় বলেন, \"একটি শিশু ও যাতে ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকতে হবে\" এবং তিনি বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রচারের অনুরোধ জানান, তিনি আরও জানান উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকেটা করতে বাজারে আসা শিশুদেরকে ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।
১৫ মার্চ, ২০২৫ তারিখে প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে।






