রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
\r\nবুধবার (৩০ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজা নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
\r\nগত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান।
\r\nএরপর গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
\r\nচলতি বছরের ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
\r\n৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রাষ্ট্রদ্রোহ মামলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন কেন দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেন।







