জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দরজা খুলেছিল, ঠিক তেমনিভাবে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, “জুলাই আন্দোলনের নেতাকর্মীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। ইন্টারনেট বন্ধের প্রতিবাদে সৃষ্ট সেই আন্দোলনের ফলে মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।”


বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা। এর ফলে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে আমাদের জালিয়াতি বন্ধ করতে হবে। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের সেই সামর্থ্য আছে।