জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনও পদক্ষেপ নেওয়া হয় ভালো হবে না। আমার চোখের সামনে আমার কোনও শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান—“আবাসন চাই, বঞ্চনা নয়”, “বাজেট কাটছাঁট চলবে না”, “হামলার বিচার চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। এমনিতেই এদিন রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তার মধ্যে কাকরাইলে আন্দোলনকারীদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।







