চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, হিট লিস্টে আরও অনেকেই রয়েছেন।

তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।”

আসিফ মাহমুদ আরও বলেন, “একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে একাত্তরে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে।