শরীয়াহভিত্তিক বিয়ে ও অন্যান্য বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ এর চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন এক নারী থানায় মামলা দায়ের করার পর গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ওই নারীকে মামুনুর রশিদ কাসেমী দোয়া কালাম পড়ে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন।”
তিনি বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, আবার বিয়ে করবেন বলে ওই নারীকে গত ৬ সেপ্টম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তার হেফাজতে রেখে ‘ধর্ষণ’ করেন।
মামুনুর রশিদ কাসেমী মারকাযুশ শরীয়াহ আল ইসলামিয়া বাংলাদেশ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন।





