যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। পরে ডিম নিক্ষেপের অভিযোগে মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তিনি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। খবর নিশ্চিত করেছেন নিউইয়র্কভিত্তিক সাংবাদিক সঞ্জীবন সরকার।
এনসিপি অভিযোগ করেছে, আখতার হোসেনের ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের অব্যবস্থাপনা দায়ী।





