অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাজেট নিয়ে কোনো ধরনের জটিলতা হবে না। তার মতে, বিষয়টি নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে গণভোট যোগ হওয়া এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কারণে আগের নির্ধারিত বাজেট কিছুটা বাড়বে।
সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, নির্বাচন ও গণভোট আলাদা দুই দিনে করা কঠিন। একদিনে আয়োজন করাই বেশি বাস্তবসম্মত, আর অনেক দেশেই এমন ব্যবস্থা রয়েছে।
এ সময় তিনি সরকার ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান।





