ভ্যাটিকান সিটির ঐতিহাসিক সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার সকাল থেকেই সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হতে থাকেন বিশ্বজুড়ে থেকে আগত রাষ্ট্রপ্রধান, ক্যাথলিক গির্জার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং হাজার হাজার শোকাহত মানুষ।
\r\nপোপকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
\r\nভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
\r\nএর আগে কাতারের দোহায় ‘আর্থনা সম্মেলন’-এ অংশগ্রহণ শেষে ইতালির রাজধানী রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রোমে পৌঁছে পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।







