আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ব্যালট’ ব্যবস্থার প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় ভোট প্রক্রিয়া কার্যকরভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


\r\n

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ১০ নভেম্বর নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় পোস্টাল ভোট কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


\r\n

মূল সিদ্ধান্তগুলো হলো:

\r\n
    \r\n
  • \r\n

    বিধি ও পরিপত্র প্রণয়ন: ‘পোস্টাল ভোট (আইটি সাপোর্টেড)’ বিষয়ক বিধি ও পরিপত্র আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রস্তুত হবে। দায়িত্বে থাকবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ও সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১)।

    \r\n
  • \r\n
  • \r\n

    প্রচারণা: বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ পোস্টাল ভোট প্রচারণার কাজে ব্যবহার করা হবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    ঝুঁকি নিরসন: ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’ সংক্রান্ত রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স তৈরি করে ঝুঁকি নিরসন করতে হবে OCV-SDIP-এর।

    \r\n
  • \r\n
  • \r\n

    লাইভ ডিসপ্লে: ১৮ নভেম্বর থেকে নির্বাচন ভবনের তৃতীয় তলা ও বাইরে পোস্টাল ভোটিং কার্যক্রমের লাইভ প্রদর্শন নিশ্চিত করতে হবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    নিশ্চিদ্র নিরাপত্তা: আর্মি প্রিন্টিং প্রেস ও তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে মোবাইল ফোন বা কোনো ডিভাইস বহন করা যাবে না। সিসিটিভি কাভারেজ এবং রেকর্ডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    পরিদর্শন: ২০ নভেম্বর নির্বাচন কমিশন আর্মি প্রিন্টিং প্রেস ও তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারের সব কার্যক্রম পরিদর্শন করবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    প্রবাসী ভোটারদের জন্য: তফসিল ঘোষণার পর দিন থেকে ডাক বিভাগ তাদের কাছে পোস্টাল প্যাকেজ প্রেরণ করবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    অভ্যন্তরীণ ভোটারদের জন্য: প্রতীক বরাদ্দের পর দিন থেকে ডাক বিভাগ পোস্টাল প্যাকেজ প্রেরণ করবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    প্রশিক্ষণ ও লোকবল: OCV-SDIP নির্বাচন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ভিডিও তৈরি করবে, প্রযুক্তিগত সহায়তা দেবে IDEA-2 প্রকল্প। এছাড়া ৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে OCV ও ICPV সংক্রান্ত সব কার্যক্রমে নিয়োজিত করা হবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    মুদ্রণ কার্যক্রম: প্রাথমিকভাবে ২০ লাখ ভোটারের জন্য (১০ লাখ প্রবাসী ও ১০ লাখ অভ্যন্তরীণ) দ্রুত মুদ্রণ কার্যক্রম শুরু করবে আর্মি প্রিন্টিং প্রেস ও ডাক বিভাগ।

    \r\n
  • \r\n
  • \r\n

    সরঞ্জাম সংগ্রহ: নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ ২০০টি কিউআর কোড রিডার ক্রয় করে ৭ ডিসেম্বরের মধ্যে OCV-SDIP-কে হস্তান্তর করবে।

    \r\n
  • \r\n
  • \r\n

    সমন্বয় সভা: OCV-SDIP, ডাক বিভাগ ও আর্মি প্রিন্টিং প্রেস ১৩ নভেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টায় অনলাইনে সভার মাধ্যমে সমন্বয় করবে।