সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যমালয়েশিয়া বহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে পাঁচটির মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর হচ্ছে। গত অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও কয়েকজন থাকবেন। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে।
সংবাদ লোড হচ্ছে...





