শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর আগে আবেগঘন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজার আগে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, আজ আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি। তুমি যে আদর্শ ও মন্ত্র রেখে গেছো, তা ধারণ করেই আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাব।
তিনি আরও বলেন, হাদির দেখানো পথেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। কেউ তাকে ভুলবে না, বরং তার আদর্শ বয়ে নিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম।





