রাজধানীর বনানী এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়া করতে চলমান একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, এতে ৪২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

\r\n

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটে যখন বাসটি গার্মেন্টস শ্রমিকদের গাজীপুর নিয়ে যাচ্ছিল এবং মাঝখানে বনানী এলাকায় এটি উল্টে যায়।

\r\n

ঘটনাস্থলে বর্তমানে বাসটি অবস্থান করছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে