বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে সমাধিস্থলে পৌঁছেছেন।
এর আগে দুপুরে জুমার নামাজের পর তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে ২টা ৫৫ মিনিটে রওনা দেন। সমাধিস্থলে পৌঁছে তিনি বাবার কবরের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।





