রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ৬০ জনকে রাজধানীর  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া অধিকাংশই শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিমান বিধ্বস্তের ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।