সন্তান জন্মদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে ভ্রমণ করলে তা ভিসানীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, ঢাকা।
rnবুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, পর্যটন বা অস্থায়ী ভিসার আড়ালে যদি কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া হয়, তবে তা গ্রহণযোগ্য হবে না এবং ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।
rnদূতাবাস আরও জানায়, ভিসা আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক। ভ্রমণের উদ্দেশ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা বা আইনি জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।
rnযুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির অধীনে ভিসার অপব্যবহার রোধ এবং নিয়মবহির্ভূতভাবে নাগরিকত্ব অর্জনের চেষ্টা প্রতিরোধ করতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়।
rnকর্তৃপক্ষ আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রকৃত উদ্দেশ্য সঠিকভাবে উল্লেখ করে এবং প্রচলিত ভিসা আইন ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করে আবেদন করেন।





