২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীরা এবছর পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু তাদের রেজাল্ট দেখে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এবং সরকারি কলেজগুলোর শিক্ষার মান নিয়ে একেবারে হতাশ আমরা।

আসলে সবদিক থেকে বিবেচনা করলে সরকারি কলেজ গুলোর রেজাল্ট সব থেকে বেশি ভালো হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি কলেজ গুলোর রেজাল্ট সবথেকে খারাপ যা এক লজ্জাজনক বিষয় সরকারের জন্য এবং গোটাদেশের জন্য। 

এর মূল কারণ হলো সরকারি কলেজ গুলোর মনিটরিং এর অভাব, শিক্ষকদের পাঠদান পরিকল্পনা, ঠিকঠাকভাবে ক্লাস না নেওয়া, দায়িত্বরত ব্যক্তিদের একটি গা ছাড়া ভাব ইত্যাদি সহ আরো নানা কারণ। আরেকটি বৃহৎ কারণ হলো এসব কলেজের শিক্ষার্থী নেওয়ার সময় যাচাই-বাছাই করা হয় না ঠিকভাবে।

মূলত সরকারি কলেজ গুলোর রেজাল্ট সব থেকে ভালো হওয়ার কথা বোর্ডে, সবদিক থেকে তাদের এগিয়ে থাকার কথা কিন্তু এর পুরো ব্যতিক্রম হয় সরকারি কলেজ গুলোর ক্ষেত্রে, প্রতিবছর তারাই সবচেয়ে খারাপ রেজাল্ট করে বোর্ডে  এবং শিক্ষার বাকি যে অংশগুলো তা থেকে তারা পিছিয়ে থাকে সব সময়। অথচ যেসব কলেজ সরকারি নয় তারা সবসময় বোর্ডের রেজাল্ট এবং শিক্ষার বাকি অংশ গুলোর দিক থেকে সরকারি কলেজের চেয়ে সবসময় এগিয়ে থাকে প্রতিবছর। যা আমাদের দেশের সরকারি কলেজগুলো যেন এক লজ্জার বিষয়। 

এখন , যত দ্রুত সম্ভব সরকারি কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন করা এবং সরকারি কলেজগুলোকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি কলেজগুলোর তুলনায় অর্থাৎ সরকারি কলেজ গুলোর অবস্থান যেই জায়গায় থাকার কথা  সেই জায়গায় নিয়ে যাওয়া। তা না হলে এটি জাতির জন্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক লজ্জার বিষয় হবে, এক কালো অধ্যায় হবে। 

লেখক: এম এস তরিকুল ইসলাম ( ফারুক মিয়া)