রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

\r\n

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। অপরজন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে মারা যান।

\r\n

দুজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। আহত আরও বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

\r\n

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের হাসপাতালে পাঠায়। ঘটনা ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।