রোববার রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পৌনে ৯টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানায়, ট্রেনের ছাদে দুই ব্যক্তি ওঠার কারণে নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।
তবে কীভাবে তারা নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে ট্রেনের ওপর উঠতে পেরেছেন, সেই তথ্য জানানো হয়নি। দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি। একই সঙ্গে কবে থেকে চলাচল স্বাভাবিক হবে তাও ডিএমটিসিএল নিশ্চিত করেনি।





