আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ইতোমধ্যে নির্বাচনি আমেজ বিরাজ করছে।
এ গুরুত্বপূর্ণ সময়ে দেশবাসীর প্রতি সচেতন ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভোটারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা দেন তিনি।
পোস্টে তিনি সবাইকে সত্য ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লেখেন,
“ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।”





