জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে।

\r\n

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

\r\n

সংলাপে অংশ নিতে দুপুরের পর থেকেই একে একে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা একাডেমিতে প্রবেশ করেন। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, জেএসডি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, খেলাফত মজলিস, এনডিএম, এনপিপি, বাংলাদেশ জাসদ, আমজনতা পার্টিসহ আরও কয়েকটি দল।

\r\n

প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসমাইল জবিউল্লাহ ও অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান, গণসংহতির জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার, জেএসডির শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুছ আহমাদ, কমিউনিস্ট পার্টির সাজেদুল হক রুবেল এবং আরও অনেকে।

\r\n

বৈঠকে চলমান রাজনৈতিক অচলাবস্থা, বিচার ও সংস্কার প্রক্রিয়া, নির্বাচনকালীন রোডম্যাপসহ জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

\r\n

প্রসঙ্গত, এই সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে চায় কমিশন। দ্বিতীয় দফার এ বৈঠককেই কমিশনের কাজের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।