সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত। মামলাটি উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগ থেকে রূপান্তরিত হয়েছে।


\r\n

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে আনিস আলমগীরকে আদালতে তোলা হবে। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।


\r\n

তিনি বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতে তোলা হবে।”


\r\n

গতকাল রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।