সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
\r\nএ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে সরকার।
\r\nশিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিনে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব বোর্ডেই পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়।
\r\nপরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
- \r\nপরীক্ষার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে।
- নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা পরিচালিত হবে।
- প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে; এর মাঝে কোনো বিরতি থাকবে না।
- পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
- ধারাবাহিক মূল্যায়নের নম্বর শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্রে সরবরাহ করতে হবে।
- ওএমআর শিট যথাযথভাবে পূরণ করতে হবে; ভাঁজ করা যাবে না।
- প্রতিটি অংশে (তত্ত্বীয়, বহুনির্বাচনী, ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে।
- শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
- নিজ প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না।
- সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- মোবাইল ফোন নিষিদ্ধ; কেবল কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন।
- একই উপস্থিতি পত্রে সকল অংশে উপস্থিতি সংরক্ষণ করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষা নিজ কেন্দ্রেই হবে। \r\n
- \r\n
ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
\r\n
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করছে শিক্ষা কর্তৃপক্ষ।







