কেনাকাটার পরিকল্পনা করছেন আজ? তবে বের হওয়ার আগে জেনে নিন-রাজধানী ঢাকায় সোমবার (১০ নভেম্বর) কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। নইলে গিয়ে পড়তে পারেন অপ্রস্তুত অবস্থায়।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। এতে ব্যবসায়ীরা বিশ্রাম নিতে পারেন এবং বাজারে শৃঙ্খলাও বজায় থাকে। নিচে সোমবার যেসব এলাকার মার্কেট ও দোকান অর্ধদিবস বন্ধ থাকবে তার তালিকা দেওয়া হলো-

 যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে :

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

 যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে :

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি ভবন)

পল্লবী সুপার মার্কেট

মিরপুর বেনারসি পল্লি

ইব্রাহীমপুর বাজার

রজনীগন্ধা মার্কেট

ইউএই মৈত্রী কমপ্লেক্স

বনানী সুপার মার্কেট

ডিসিসি মার্কেট (গুলশান-১ ও গুলশান-২)

গুলশান পিংক সিটি

মোল্লা টাওয়ার

আল-আমিন সুপার মার্কেট

রামপুরা সুপার মার্কেট

মালিবাগ সুপার মার্কেট

তালতলা সিটি করপোরেশন মার্কেট

কমলাপুর স্টেডিয়াম মার্কেট

গোরান বাজার

আবেদিন টাওয়ার

ঢাকা শপিং সেন্টার

আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স

মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট

 স্মরণযোগ্য:
কোনো মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া ভালো। এতে সময়, শ্রম ও ভোগান্তি দুটোই বাঁচবে।