কুড়িগ্রামের তাজুল ইসলামের জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে পেজটি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তাজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন জানিয়েছেন, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটতে পারে। তবে স্বল্প সময়ের মধ্যে পেজটি পুনরায় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

গত ২৮ মার্চ মাত্র ১০ হাজারের কম ফলোয়ার থাকা সত্ত্বেও তাজুল ইসলাম ভাইরাল হন। স্বাধীনতা দিবসে ২৬ মার্চ চরনারায়ণপুরের একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ট্রোল ও মজা হিসেবে দ্রুত ভাইরাল হয়ে যায়।

পরবর্তীতে তার একাধিক ভিডিওও প্রশংসা ও শেয়ার পেতে থাকে।