ঢাকার মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসগুলো ভিক্টর পরিবহনের, তবে কে বা কেন আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সোমবার ভোরে দুটি বাসে আগুনের খবর পায় এবং মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে তাদের কাছে খবর আসে, মেরুলবাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন লেগেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “বাসে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।”