সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। জানাজায় আসা নারীদের সংসদ ভবনের ঠিক বিপরীতে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে বলা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এ তথ্য জানান।
তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, “যেসব নারী জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের সংসদ ভবনের ঠিক বিপরীতে অবস্থিত বিএডিসি গেটের পাশে অবস্থান করার জন্য বলা হয়েছে।”
উম্মে সালমা আরও বলেন, “নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নারী মুসল্লিদের জন্য এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানটি দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। একবার পূর্ণ হলে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় প্রবেশের সুযোগ আর থাকবে না।”
তিনি সকল নারী মুসল্লিকে অনুরোধ করেছেন, যত দ্রুত সম্ভব নির্ধারিত স্থানে পৌঁছানোর জন্য। স্থান সংক্রান্ত গুগল ম্যাপের লিঙ্কও তিনি শেয়ার করেছেন: https://googl/maps/GG49gRYniG5y7R6N8।





