আগামী ১ জুলাই ২০২৫ থেকে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং রাষ্ট্রায়ত্ত ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য 'বিশেষ সুবিধা' চালু করছে সরকার। চাকরিরতদের ন্যূনতম এক হাজার এবং পেনশনভোগীদের ন্যূনতম ৫০০ টাকা করে এই সুবিধা দেওয়া হবে।

\r\n

মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

\r\n

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ বাহিনীতে কর্মরতরা এই ‘বিশেষ সুবিধা’ পাবেন।

\r\n

বেতনগ্রেড অনুসারে এই সুবিধা হবে দুই ধাপে: গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত চাকরিজীবীদের জন্য মূল বেতনের ওপর ১০ শতাংশ হারে এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত চাকরিজীবীদের জন্য ১৫ শতাংশ হারে এই সুবিধা প্রযোজ্য হবে।

\r\n

তবে, চাকরিরতদের ক্ষেত্রে এই সুবিধার ন্যূনতম পরিমাণ ১,০০০ টাকা, এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

\r\n

এছাড়া অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা তাদের অবসরের পূর্বের সর্বশেষ মূল বেতন অনুযায়ী উল্লিখিত হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

\r\n

এই সুবিধা প্রতি বছর ১ জুলাই তারিখে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

\r\n

বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে এটি একটি ইতিবাচক উদ্যোগ, তবে সামগ্রিক মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতির সঙ্গে এর সামঞ্জস্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।