ইসলামের পাঁচটি মূল স্তম্ভ বা রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং এটি দ্বিতীয় রুকন হিসেবে গণ্য করা হয়। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ এই ইবাদতের ব্যাপারে কোরআন ও হাদিসে বারবার গুরুত্ব আরোপ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে বলেও উল্লেখ রয়েছে।
প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি রয়েছে কিছু ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ, যা ইসলামি জীবনব্যবস্থাকে পরিপূর্ণ করে তোলে। জীবনের ব্যস্ততার মাঝেও সময়মতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য।
আজ রোববার, ২০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ও ২৪ মহররম ১৪৪৭ হিজরি। আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো:
ফজর (আগামীকাল সোমবার): সকাল ৩টা ৫৯ মিনিট
জোহর: দুপুর ১২টা ৮ মিনিট
আসর: বিকেল ৪টা ৪৪ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
এশা: রাত ৮টা ১২ মিনিট
বিভাগভিত্তিক সময় পরিবর্তন:
বিভিন্ন বিভাগের জন্য মূল সময়ের সঙ্গে যেসব সময় যোগ বা বিয়োগ করতে হবে:
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সঠিক সময় অনুযায়ী নামাজ আদায় করার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভে ধন্য হন। তাই সময়মতো নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা





