সরকার ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসটি ‘গ’ শ্রেণীভুক্ত হবে। আজ রবিবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ ঘোষণা করা হয়, যার উপর উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেছেন।
\r\nপ্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে, তবে এটি সরকারি ছুটি নয়। এই দিবসটি জাতীয় দিবস হিসেবে ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
\r\nএছাড়া, ওই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
\r\nউল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে হত্যা কান্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। এই শোকাবহ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।






