নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার যমুনার দিকে যাত্রা শুরু করেছেন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাত্রা করছেন।


\r\n

অন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা ঘরে ফিরবেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা অবিচারভোগী হয়েছেন।


\r\n

আজ সকালে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তরের কর্মচারীরা অংশ নিয়েছেন।