রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় ছাত্র শক্তির ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী জেলা ছাত্র শক্তির মুখ্য সংগঠক আহনাফ লাবিবের সুপারিশে আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্য সচিব ফারিন শবনম শায়ন্তির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। এতে দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং জাকির হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটি শিগগিরই গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের কমিটি গঠনের কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে এলাকায় ছাত্র রাজনীতির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।





